বিশ্বকাপের পর্দা নামছে আজ মহারণের মধ্য দিয়ে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল, আর ২০১০ সালের পর আবারও ট্রফি ঘরে তুলতে মরিয়া লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ফাইনালে ওঠার পথে দুই দলই দেখিয়েছে দারুণ নৈপুণ্য। সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে আত্মবিশ্বাস নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে।
দুই দলের কোচই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছেন। আর্জেন্টিনার আক্রমণে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। স্পেনের ভরসা তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল ও দানি ওলমো।
স্পেনের একাদশ:
উনাই সিমোন; পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; ফাবিয়ান রুইস, রদ্রি, দানি ওলমো; আলেক্স বায়েনা, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল।
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গনসালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
amardesh24.com









