নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সেরা তরুণ ফুটবলার স্পেনের লামিন ইয়ামাল। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার আরেকটি হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে সাতদিনব্যাপী বিশেষ অভিযান শুরু। টাঙ্গাইলে আখের বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকরা। ভারতের রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে দিল্লি মেট্রো রেল। যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন বিজেপি।

সাংবিধানিক সুরক্ষা ও পরিবেশ রক্ষার দাবিতে দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন বিজেপ সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কাকে পদে রাখা হবে বা সরানো হবে, তা নির্ধারণ করা উচিত নয়।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়,  সোমবার (২০ জুলাই) ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা রানাওয়াত বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আলোচনা এবং সরকারের কাছে জবাবদিহি চাওয়ার যথাযথ স্থান হলো সংসদ।
তিনি বলেন, সংসদের অধিবেশন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা ও আলোচনা করার জন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা সঠিক পদ্ধতি নয়। কঙ্গনা রানাওয়াতের মতে, জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করেছে। তাই দেশ পরিচালনার সিদ্ধান্ত নেয়ার অধিকার সরকারেরই রয়েছে। তিনি বলেন, কারও আপত্তি থাকলে আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দেয়ার পরিবর্তে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নেয়া উচিত।
এ সময় তিনি আরও দাবি করেন, ধীরে ধীরে মানুষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও সনাতন সংস্কৃতির দিকেই ফিরবে। তার ভাষায়, এটিই ভারতের নিজস্ব সংস্কৃতি, আর অন্যগুলো বাইরের প্রভাব থেকে এসেছে। কঙ্গনার এই মন্তব্য এমন সময় এলো, যখন লাদাখ ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা চলছে। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
amardesh24.com

আরও পড়ুন