নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়

স্মার্টফোন ব্যবহারে অসতর্ক থাকলেও যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। এই সমস্যাটি সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে। একবার যদি ফোনটি পানিতে ভিজে যায় তাহলে সেটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। দেখা দিতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু পদক্ষেপে রক্ষা পেতে প্রিয় ফোনটি।

ব্যাটারি ও সুক্ষ ইলেকট্রনিক সার্কিটের উপস্থিতির কারণে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে বেশ বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তাই চলুন, জেনে নেওয়া যাক এমতাবস্থায় কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

যা করবেন
    প্রথমে ফোনের ওপরটা মুছে নিন।
    পানিতে ডুবে মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে তা অন হয় কি না পরীক্ষা করুন।
    চালু হলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন আবার বন্ধ করে দিন।
    ভেতরে থাকা পানি শুকাতে একটি বাটিতে চাল নিয়ে তাতে ফোন সেটটি রাখুন। এতে চাল পানি শুষে নেবে।
    চালের বদলে ঘরে সিলিকার প্যাকেটেও মোবাইল ফোন রেখে দিতে পারেন। তাতেও পানি চলে যাবে।
চাল বা সিলিকা যেটিই ব্যবহার করুন না কেন, একটানা ৩ দিন সেগুলোতে ফোন সেট রেখে দিন। না হলে সেটি পুরোপুরি শুকাবে না। ৩ দিন পর ফোন অন করুন। যদি অন না হয় তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।

যা করবেন না
    ভেজা অবস্থায় চার্জ দেবেন না।
    শুকানোর জন্য রোদে দেবেন না।
    হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না।
    পুরোপুরি না শুকিয়ে মোবাইল ফোন চালু বা চার্জ করবেন না।

আরও পড়ুন