নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্রগ্রাম বারের কোন আইনজীবী ওকালতনামা না দেয়ায় চিন্ময় দাসের শুনানী ২ জানুয়ারীতে।

আমারদেশ24.com

চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ওকালতনামা জমা না দেয়ায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পূর্বনির্ধারিত তারিখ ২ জানুয়ারিতেই হবে শুনানি।

১২ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন। সকালে দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে যাওয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিন শুনানির আবেদন জমা দেন।

বিকেলে আদেশের পর রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন,  আজ (১২ ডিসেম্বর) মুভ করেছিলাম। এই বারের আরেকজন আইনজীবী না থাকার কারণে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয়, আমরা হাই কোর্টে যাব।

 

 

পরে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আদালত ওনাকে (রবীন্দ্র ঘোষ) সুযোগ দিয়েছিলেন৷ কিন্তু তিনি বিধি মোতাবেক উপস্থিত হতে পারেননি। তাই আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। চিন্ময় দাশের জামিন শুনানি পূর্ব নির্ধারিত আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত

(১১ ডিসেম্বর একই আদালতে আইনজীবী রবীন্দ্র ঘোষের করা তিনটি আবেদন খারিজ হয়েছিল। রাষ্ট্রপক্ষ ও আইনজীবী সমিতির নেতারা জানিয়েছিলেন, আসামি চিন্ময়ের পক্ষে আইনজীবী রবীন্দ্র ঘোষের কোনো ওকালতনামা না থাকায় মহমান্য আদালত আবেদনগুলো খারিজ করেছে।

রবীন্দ্র ঘোষ  দাবি করেছিলেন, আইনজীবীদের বাধায় আদালতে আবেদনের শুনানি করা সম্ভব হয়নি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে আইনজীবীদের দাঁড়াতে বাধা দেয়ার অভিযোগ করে আসছে।

যদিও চট্টগ্রামের আইনজীবী সমিতির নেতারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে, সমিতির সদস্যদেরকে এ সংক্রান্ত মামলার শুনানি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তারা।

আরও পড়ুন