নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানচলাচল সীমিত।

twitter sharing button
আমারদেশ24.compinterest sharing button
শনিবার১৪ ডিসেম্বর২৪sharethis sharing button

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে যান চলাচল সীমিত করেছে। সরকারি ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং কর্মদিবসে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে স্টিকারযুক্ত এবং জরুরি সেবা প্রদানকারী গাড়ি ব্যতীত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, রোগীবাহী গাড়ি, বিশ্ববিদ্যালয়ের কোনো অতিথির গাড়ি কিংবা বিশ্ববিদ্যালয়ে কোনো অফিসিয়াল কাজে এলে অবশ্যই ক্যাম্পাসে ঢোকা যাবে। শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৭টি প্রবেশদ্বারে স্থাপিত ব্যারিয়ার (নিরাপত্তা চৌকি) এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়।

আরও পড়ুন