নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অন্তবর্তী সরকার দায়িত্ব নেযার পর কোন দুর্নীতি হয়নি।

আমারদেশ24.com

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

আজ রোববার সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

 ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে, তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফাওজুল কবির।

তিনি আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।’
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ‘আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’

একইদিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুর বাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। জয়দেবপুর রেলস্টশেন পতাকা নাড়িয়ে এসব কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন