নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা: রাষ্ট্রপতির উপহার।

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
 মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, বীর প্রতীক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন