|
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যোগদান থেকে বিরত থাকার সিধান্ত নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ। আজ সোমবার ১৬ ডিসেম্বর২৪ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র-জনতার তাজা রক্ত লেগে আছে। তাই মহান মুক্তিযুদ্ধের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন।
|









