নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অস্থিতিশীলতা ঠেকাতে গ্রেপ্তার অভিযান জোরদার: আসিফ মাহমুদ।

বিগত সরকারের অনুসারীরা দেশকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হচ্ছে। গতকাল রোববার সচিবালয়ে আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সজীব ভূঁইয়া সাংবাদিকদের একথা বলেন। এই উপদেষ্টা বলেন, গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশ কিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরো কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে, জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উদযাপনে নিরাপত্তা, তাবলীগ জামাতের ইজতেমা, আইনশৃংখলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, এখান থেকে আরো উন্নত করতে হবে।

সবাই যাতে ১৬ ডিসেম্বর ভালোভাবে উদযাপন করতে পারে এ ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরে সমপ্রতি চুরি ছিনতাই বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়।আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সে চেষ্টা করতে হবে।

ইজতেমা বিষয়ে তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে। এর আগের বার যেভাবে ইজতেমা হয়েছে এবার সেভাবেই হবে।

আরও পড়ুন