নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্টগ্রাম রেঞ্জের নতুন অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক।

চট্টগ্রাম রেঞ্জের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুল হক চৌধুরী। অপরদিকে সিএমপির তিন শীর্ষ কর্মকর্তাকে পুলিশের দুটি বিশেষায়িত শাখায় বদলি করা হয়েছে। নতুন দুজনকে সিএমপিতে উপ–পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন বছরের প্রথম দিন গতকাল ১ জানুয়ারী বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ওয়াহিদুল হক চৌধুরীকে পদায়ন করা হয়। বান্দরবানে ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্বরত ওয়াহিদুল হক এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।

সিএমপি সদর দপ্তরের উপ–পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং গোয়েন্দা শাখার (বন্দর ও পশ্চিম) উপ–পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদকে সিএমপিতে উপ–পুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিএমপির উপ–পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন