নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

প্রেস কাউন্সিল শক্তিশালী করতে হবে: প্রধান বিচারপতি।

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রোববার জানুয়ারী আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
এলআরএফ নেতাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনাদের প্রেস কাউন্সিলের দিকে নজর দেওয়া উচিত। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল।
চতুর্থ স্টেটে সাংবাদিকরা বিরাট স্টেক হোল্ডার। এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।
এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদের নেতৃত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন