নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এক হাজার ছাত্রকে ট্রাফিকে নিয়োগের প্রস্তাব।

আমার দেশ ২৪ ডেক্স।
মঙ্গলবার, ৭ জানুয়ারি,২৫
ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের মধ্য থেকে এক হাজার জনকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আমরা এরইমধ্যে আলোচনা করেছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানে আহতদের মধ্যে প্রথমদিকে একশ জনকে নিয়োগ দেবো। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে।
একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় লোকবল সংকট এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো করায় এক হাজার জনকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে। তারা যেহেতু পড়াশোনার পাশাপাশি দায়িত্ব পালন করবে তাই তাদের সম্মানী দেওয়া হবে।
তিনি আরও বলেন, এরইমধ্যে চারশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি

আরও পড়ুন