নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 ০৮ জানুয়ারি ২০২৫,

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে একই গাড়িতে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান (সিঁথি)।

বাসা থেকে বের হয়ে আড়াই ঘণ্টার বেশি সময় পর রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান বিএনপির নেত্রী। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। হাজারো নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গুলশানের বাসভবন থেকে বেগম জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের সহধর্মিণী নাসরিন এস্কান্দারসহ আত্মীয়স্বজনেরা তাকে বিদায় জানান।

ফিরোজা থেকে রওনা হওয়ার পর সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম বাসা থেকে রওনা হয়েছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’

উন্নত চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবারই ঢাকায় এসেছে ওই এয়ার অ্যাম্বুলেন্স।

বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে বাংলাদেশের খবরকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার।

দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডন বিমানবন্দরে মাকে রিসিভ করার জন্য স্ত্রীসহ বিএনপির দুইজন নেতাকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারেক।

 

 

আরও পড়ুন