নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০০তম।

নিউজ ডেক্স।
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২৫,
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০০তম।আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সম্পর্কে এ সূচক প্রকাশ করে।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।চলতি বছর সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।গত বছরের ন্যায় শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আফগানিস্তান (১০৬তম)।
আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)।
এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আর পরের ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

আরও পড়ুন