নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার শুনানি পেছালো।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানির পরবর্তী তারিখ আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জামিন শুনানির আদালত এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সকালে আগুনে পুড়ে যাওয়া আদালত কক্ষ পরিদর্শন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান জানান, পুরান ঢাকার বকশীবাজার মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ পরিচালনা করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমরা বিচারক ও আসামি পক্ষের আইনজীবীসহ এজলাস কক্ষ পরিদর্শন করেছি। এখানে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। বিচারক আমাদের দুপক্ষকে আজ ডেকেছেন। কবে এবং কোথায় আদালত বসবে তা এখনও নির্ধারণ হয়নি। আমরা কথা বলে পরবর্তী শুনানির সময় নির্ধারণ করব।’
উল্লেখ্য, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল।

আরও পড়ুন