নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব করছে বিএফআইইউ।

 বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারের ঋণ, আমানতসহ সব ধরনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। আমদানি, রপ্তানির তথ্য থাকলে তাও চাওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে হবে। আজ বৃহস্পতিবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, শমী কায়সারের ঋণের মঞ্জুরীপত্র, লকার হিসাব, আমদানি, রপ্তানি সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত পাঠাত হবে। তার নামে পরিচালিত সব ধরনের হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইলসহ যাবতীয় লেনদেন বিবরণীও দিতে বলা হয়েছে। চিঠিতে ঢাকায় তার নিউ ইস্কাটন ও গুলশানের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। শমী কায়সারের পিতা প্রয়াত শহীদুল্লাহ কায়সার।
ই-কমার্স খাতের উন্নয়নে ই-ক্যাবকে ১০০ কোটি টাকার একটি বরাদ্ধ দিয়েছিলো আইসিটি মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ কোটি টাকা শমী কায়সারের মালিকানাধীন ধানসিঁড়ি কমিউনিকেশনের নামে বরাদ্ধ দেওয়ার অভিযোগ রয়েছে। অবশ্য বিএফআইইউ থেক তার ঋণ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ীক হিসাবের তথ্য তলবের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ ঘনিষ্ট অনেকের অ্যাকাউন্টের তথ্য তলব ও ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুন