নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

 শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
প্রতিবেদন পাঠানোর বিষয়টি  গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে। বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ১জন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।’
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেছেন, সাবেক তথ্য কমিশনার  ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।
উল্লেখ্য, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুলকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন।
তৎকালীন সরকারের আশীর্বাদপুষ্ট মাসুদা ভাট্টির সাথে এক টিভি টকশো’তে মন্তব্যকে ঘিরে মইনুল হোসেনের কারাবরণে ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তখনকার পরিস্থিতিতে সরকারের দমন-পীড়ন ও কঠোর মনোভাবের কারণে মানুষ প্রতিবাদও করতে পারেননি। সূত্র : বাসস

 

আরও পড়ুন