নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ: প্রধান উপদেষ্টার।

শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা ড ইউনূস চট্টগ্রামে নগরবাসীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারি উপদেষ্টা পরিষদের এক সভায় এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খবর বাসসের।

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্ষাকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা একটি নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নগরীর এই জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের এ সভায় নগরীর যানজট সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যার প্রেক্ষিতে আগামী দিনে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ দৃশ্যমান হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন