নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সাবেক ওসি শাহ আলমের পলায়ন, বর্তমান ওসি ক্লোজড।

সাবেক ওসি শাহ আলমের পলায়ন, বর্তমান ওসি ক্লোজ
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ AM
হত্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকা রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহকে ক্লোজ করা হয়েছে।
গতকাল শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যায় তাকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।
আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।
অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন।
এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন