নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি।

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না সময় আসলে দেখা যাবে। সেজন্য কাজ করছে সিইসি।
আজ শনিবার সকালে সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘আমাদের সংস্কার কমিশন হয়েছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো পাইনি। প্রতিবেদন পেলে তারা কী কী সুপারিশ দেয় তা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে আসতে পারবো।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার পাঁচ ধাপের ব্যবস্থা। একদিনে সব স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ অনেকে করছেন। কিন্তু এটা বাস্তবসম্মত নয়। জাতীয় নির্বাচনের সঙ্গেও সম্ভব নয়। এটা থিওরিটিক্যালি সম্ভব হলেও বাস্তবায়নযোগ্য বা গ্রহণযোগ্য নয়। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’
সিইসির ভাষ্য, ‘১৬ ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে টাইমফ্রেম দিয়েছেন, তা মাথায় নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তার বক্তব্য অনুযায়ী নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর জাতীয় নির্বাচন ইভিএমে হবে না। এমন কোনো পরিকল্পনা আমাদের নেই।’
তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদে মানুষের ভোগান্তি যাতে কমে, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো এড্রেস করছি। যারা দুর্নীতিতে জড়িত ছিল, প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না, দিবো না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে ছাড় দিবো না।

আরও পড়ুন