নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ২ কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম।

রবিবার ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখমকরেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন—এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দিপু। গতকাল শুক্রবার রাতে কম্পিউটার মার্কেট মালটিপ্ল্যান সেন্টারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল এবং ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মালটিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবক অবস্থান করেছিল। তাদের সবার পরনে ছিল শীতের পোশাক এবং মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। গাড়ির বাইরে থাকা একজনকে এলোপাতারী কোপায়।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, “রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে

২ ব্যবসায়ী নেতার ওপর হামলার ঘটনায় বিচার চেয়ে আজ শনিবার দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দিন বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

 

আরও পড়ুন