নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু।

এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু।
 মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
twitter sharing button
চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ প্রকাশ্য চাঁদাবাজ দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন। এছাড়া বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। এর আগে বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপ-পরিচালক নুরুল হুদা।
এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি। তবে যেকোনো দুর্নীতির অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

 

আরও পড়ুন