নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা।

 বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন। আজ বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে।
বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। গত ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।
সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিবেদন জমাদান শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন। এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।
প্রেস সচিব জানান, দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা।

আরও পড়ুন