নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি কাল সোমবার।

রবিবার ১৯ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। আজ রোববার তার আইনজীবী জামিন আবেদন করেন।

বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে।আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে গত ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।

 

 

আরও পড়ুন