নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন: প্রধান উপদেষ্টা।

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের সুইস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার পাশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনূসকে এ আমন্ত্রণ জানান আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লাতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।এ বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে উভয়পক্ষই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন