নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জুডিসিয়াল সার্ভিস কমিশন থেকে সীমা জামানের পদত্যাগ।

 বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন সদস্য অধ্যাপক সীমা জামান।রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করে তাকে কমিশনের সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছেন বলে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গত ১২ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাঁকে কমিশনের সদস্যপদ থেকে অব্যাহতি দেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান। কমিশনের সদস্য রয়েছেন ৯ জন। সীমা জামানের পদত্যাগে কমিশনে এখন সদস্য রইলেন ৮ জন।
এর আগে অধ্যাপক সীমা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ছিলেন।

আরও পড়ুন