নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া।

আমার দেশ ২৪ ডেক্স।

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
লন্ডনের দ্য ক্লিনিক হসপিটাল থেকে বিএনপির ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন স্থানীয় সময় আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ।
যুক্তরাজ্যের স্থানীয় সময়  বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটা) দ্য ক্লিনিকের সামনে  সংবাদকর্মীদের দেওয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে সে ব্যাপারে লন্ডনের দ্য ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন।
তিনি জানান, গতকাল লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন। চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন। শুক্রবার এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে  ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।
চিকিৎসক জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।

আরও পড়ুন