নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঢাবিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী।

আমার দেশ ২৪ ডেক্স।

:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন।

আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে। এর আগে গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।

 

 

আরও পড়ুন