নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

১০ মামলায় ৫৭ হাজার টাকা জরিমানা

রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫

সড়কে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সচেতনতামূলক রোড শো কর্মসূচি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় যানবাহনের মালিক, চালক, পথচারী ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট, ব্রুশিয়ার ও স্টিকার বিতরণ করেন বিআরটিএর কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল শনিবার ২৫ জানুয়ারি সকালে নগরীর জিইসি মোড় এলাকায় এ রোড শো করা হয়।

এছাড়া চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের মইজ্যারটেক এলাকায় এবং নগরের কালামিয়া বাজার এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিআরটিএ। ওই অভিযানে মোট ১০টি মামলায় বিভিন্ন অপরাধে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে নিবন্ধনবিহীন ২টি অটোরিকশা ডাম্পিং করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। রোড শো–তে বিআরটিএর কর্মকর্তা কর্মচারীসহ আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা, বিআরটিসি বাস ও ট্রাক ডিপোর কর্মকর্তা, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও সিএমপির ট্রাফিক বিভাগ।

 

 

আরও পড়ুন