নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫

পুনর্বিবেচনার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কথাসাহিত্য, শিশুসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি।

গতকাল বুধবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য সাতজনের নাম চূড়ান্ত করা হয়।

সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়-

ক. কবিতা: মাসুদ খান

খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা

গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান

ঘ.অনুবাদ: জি এইচ হাবীব

ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

চ. বিজ্ঞান: রেজাউর রহমান

ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী- নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা ‘বাংলা একাডেমি নির্বাহী পরিষদ’ সংরক্ষণ করেন।

গত ২৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। পরে পুরস্কারের তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২ দিন পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়।৩ কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি।

পুরস্কার স্থগিতের বিষয়ে বাংলা একাডেমির ভাষ্য ছিল, “উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায়” পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয়।

 

আরও পড়ুন