নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ।

নিউজ ডেক্স।
 বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
সারাদেশে গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। পর্যায়ক্রমে সকল যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার  দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা জানিয়েছেন।
অনুষ্ঠান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জেলার ১৭২ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। এর আগে আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।
ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, অতীতে দেশে এতো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটা খুঁজে পাওয়া দুষ্কর। এ সময় আহত এবং শহীদদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে তিনি জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, আবু সাঈদ-মুগ্ধদের মতো অসংখ্য তরুণের দূরন্ত সাহসের কাছে হার মেনেছে শেখ হাসিনার স্বৈরশাসন। জুলাইয়ে শুরু হওয়া রক্তাক্ত বিপ্লবের চূড়ান্ত পরিণতি পায় ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্রদের ভাষায় যা ৩৬ জুলাই। সেই নামানুসারে গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন