নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা।

শুক্রবার ৩১জানুয়ারি২০২৫
সরকার থেকে তাদের পদত্যাগের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলে সিদ্ধান্ত হলে অবশ্যই সাংবাদিকদের জানানো হবে।
নাহিদ বলেন, পদত্যাগের বিষয়টি কোন উৎস থেকে পত্রিকায় লেখা হয়েছে সেটা উল্লেখ নেই। এ ধরণের কোনও সিদ্ধান্ত এখনও তার নিজের কিংবা আসিফের দিক থেকে হয়নি। আর হলে অবশ্যই জানানো হবে। রাজনৈতিক দলে অংশগ্রহণের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। তবে সেটা তারা এখনো ভাবেননি।
তিনি বলেন, এই আলাপটা আসছিল রাজনৈতিক দলগুলো থেকে। তারা সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন তিনি বলেছিলেন যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনও রাজনৈতিক দলে হোক, তারা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হবেন না। এখন পর্যন্ত তাদের এমন কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। বিচার কার্যক্রম চলমান আছে। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই। আদালত কী বলেন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। এটা তো আসলে কেবল আইনগত সিদ্ধান্ত নয়। রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে। তবে ব্যক্তিগত জায়গা থেকে তিনি মনে করেন আওয়ামী লীগ ১৫ বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত করেছে। তারপর আসলে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। আওয়ামী লীগ নামে ও ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না। সেটার আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া কী হবে সেটা আলোচনা করে বের করতে হবে।

আরও পড়ুন