শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।তিনি একটি ছবির ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
ওই ছবিতে নাহিদ, হাসনাত, মাহফুজ,আসিফ এবং সারজিসকে দেখা যায়। বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। একই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে সারজিসকে অভিনন্দন হাসনাতও। পোস্টে তিনি সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেছেন।
তবে সারজিস কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই। এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি, নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি।









