নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জুলাই বিপ্লবের চালিকাশক্তি উল্লেখ করে মাহফুজকে।

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবের অন্যতম কৌশলবিদ ও রাজনৈতিক চিন্তক উল্লেখ করে মাহফুজ আলমের জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মাহফুজকে “সহযোদ্ধা ও গুরু” আখ্যা দিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দূরদর্শিতার প্রশংসা করেন।
নাহিদ লেখেন, “মাহফুজ ভাই শুধু স্বপ্ন দেখেন না, তিনি অন্যদেরও স্বপ্ন দেখানোর সাহস জোগান। তার মধ্যে এমন এক অটল বিপ্লবী মনোভাব রয়েছে, যা কখনো পরাজিত হয়নি। যেমন সিসিফাস পাহাড়ে পাথর ঠেলে নিয়ে ওঠে, তেমনই তিনি অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, দৃঢ় সংকল্পে সামনে এগিয়ে যাচ্ছেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, মাহফুজ আলম সমস্ত প্রতিবন্ধকতা দূর করে জাতির জন্য নতুন পথ তৈরি করছেন। তাকে সময়ের অন্যতম সেরা রাজনৈতিক চিন্তক ও দূরদর্শী নেতা হিসেবেও অভিহিত করেন তিনি।
রাষ্ট্রনীতি বিষয়ে মাহফুজের চিন্তাধারা গভীর এবং তিনি ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তার ভাষায়, “মাহফুজ আলম এক অবিশ্বাস্যভাবে বুদ্ধিমত্তা, ভবিষ্যৎদৃষ্টি এবং নেতৃত্বের অদ্বিতীয় মিশ্রণ—তিনি পুনর্নবীকরণ এবং পুনর্জাগরণের অগ্নিপথের পথপ্রদর্শক।”

আরও পড়ুন