নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অপরাধী কেউই রক্ষা পাবে না: ডিবিপ্রধান।।

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, অচিরেই এর সুফল মিলবে।
আজ শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব।’
তিনি আরো বলেন, ‘পত্রিকায় নিয়মিত খবর হচ্ছে সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছেন। নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে। আমরা পেলেই ধরে ফেলবো। কাউকে ছাড় দেবো না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের জন্য আবেদন করবো।’
গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে। প্রতিদিনই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান ও গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, জামিনে মুক্তিতে থাকা শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্ছি হান্নান গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। ইমন ও হান্নানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।
শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো তাদের অবস্থান ট্রেস করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে।
পেলেই গ্রেপ্তার করবো। আমরা সক্রিয় আছি।

 

আরও পড়ুন