নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদ স্মৃতি ভবনের উদ্বোধন।

 

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার  বিকাল সাড়ে ৫ টায় ভবনটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ ড. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবন উদ্বোধনের মাধ্যমে ছাত্রদের আবাসন সংকট কিছুটা নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, কঠিন সময়ে জাতিকে যারা উদ্ধার করেছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে মনে রাখতে ভবনটির নামকরণ করা হয়েছে। আমাদের প্রতিটি কাজ দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, জুলাইয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেতনা ধরে রাখতে এই ভবনের নাম রাখা হয়েছে জুলাই শহিদ স্মৃতি ভবন। যে তরুণদের অম্লান ত্যাগের বদৌলতে আজ আমরা কথা বলতে পারি তাদের স্মৃতি  স্মরণীয় করে রাখতে এই ভবন ভূমিকা রাখবে।
নবনির্মিত ভবনটি ২৫২ কক্ষ বিশিষ্ট। ১১ তলা ভবনটিতে সাড়ে ৫শ শিক্ষার্থীকে ইতোমধ্যে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে মোট ১০০৮ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সিট বরাদ্দ দেওয়ার জন্য অনাবাসিক শিক্ষার্থীদেরও আবেদন আহবান করা হয়েছে।
শেখ মুজিবুর রহমান হলের অভ্যন্তরে ২০১৯ সালের ১ এপ্রিল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি। গত ৭ জানুয়ারি শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে হলের নবনির্মিত ভবনটির নাম জুলাই শহিদ স্মৃতি ভবন নানে নামকরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন