নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঢাকার ২ সিটি করপোরেশন এলাকায় ৬টি খাল পুনরুদ্ধার, উদ্বোধন করেন: ৩ উপদেষ্টা।

আমার দেশ ২৪
রবিবার ০২ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা শহরের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে ১৯টি খাল ও জলাশয় খনন, সংস্কার ও পুনরুদ্ধার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।আজ রোববার ঢাকার মিরপুরের বাউনিয়া খালে ঢাকার ২ সিটি করপোরেশন এলাকায় ছয়টি খাল পুনরুদ্ধার, সংস্কার ও খনন কাজের উদ্বোধন করেন সরকারের ৩ উপদেষ্ট।
এসময় তারা সেখানে বিছানো লালগালিচায় (লাল রংয়ের কার্পেট) হেঁটে খালের সংস্কারকাজ উদ্বোধন করেন।
৩ উপদেষ্টা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
খালগুলো হলো বাউনিয়া খাল (প্রায় ৭.১৯ কি.মি), রূপনগর খাল (প্রায় ৩.৫ কি.মি), বেগুনবাড়ী খাল (প্রায় ১.৬৯ কি.মি), মান্দা খাল (প্রায় ৪.৩৭ কি.মি), কালুনগর খাল (প্রায় ৪.৪৬ কিমি) এবং করাইল খাল (প্রায় ২.৪৫ কিমি)।এই ৬টি খালের সংস্কারকাজ শুরুর জন্য মিরপুর-১৩ নম্বর সেকশনে একটি আবাসিক এলাকার বাউনিয়া খালসংলগ্ন রাস্তায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যের পর খালের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় খালের পাড় থেকে ওই ভাসমান খননযন্ত্রে যেতে অস্থায়ী একটি পথ তৈরি করা হয়। ওই পথে বিছানো ছিল লাল রঙের কার্পেট। তিন উপদেষ্টাসহ অন্য কর্মকর্তারা ওই পথে হেঁটে খালে থাকা ভাসমান খননযন্ত্রের ওপর ওঠার পর যন্ত্রটি চালু করে খালের খননকাজের উদ্বোধন করেন।
এসময় গণমাধ্যমকর্মী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে লালগালিচার ওপর দিয়ে খালে নামার বিষয়ে জানতে চান। প্রশ্ন করা হয়, ‘আগে দেখতাম মেয়ররা এমন ধুমধাম করে উদ্বোধন করতেন। সেখানে হয়তো লালগালিচা থাকত না। কিন্তু আজকে দেখলাম আপনারা খালেই নামলেন লালগালিচার ওপর দিয়ে।’
জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, তিনি দেখেননি, তিনি এটা খেয়াল করেননি।
লালগালিচা নিয়ে ডিএনসিসির ব্যাখ্যা
ভাসমান এক্সকাভেটরে যেতে লাল কার্পেট বিছানোর কারণ কী? এ প্রসঙ্গে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক প্রেস নোটে জানানো হয়, ‘যেখানে ভাসমান এক্সকাভেটর রাখা হয়েছে তা কোনো স্থায়ী পন্টুনে স্থাপিত নয়, বরং একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এছাড়া এক্সকাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদামাটির হওয়ায় এবং এক্সকাভেটরের ফ্লোর পিচ্ছিল থাকায় অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়েছে।’
প্রেস নোটে আরও বলা হয়, ‘এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সকাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন