নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে বেগম জিয়া বিশাল ব্যক্তিত্ব।

আমার দেশ ২৪
রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।
আজ রোববার  গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল কবির।
গত ৩১ জানুয়ারি খালেদা জিয়াকে পাঠানো চিঠিতে শেহবাজ শরিফ লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।
বেগম জিয়ার রাজনৈতিক ও বর্ণাঢ্য জীবন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। চিঠিতে পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরিফ।

আরও পড়ুন