নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা, ব্যারিকেড দিয়ে পুলিশের বাঁধা।

আমার দেশ ২৪
রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
দাবি আদায়ে দিনব্যাপী মিরপুর সড়কে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাঁধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কের মুখে ব্যরিকেড দিয়ে আন্দোলনকারীদের বাঁধা দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ রোববার  সন্ধ্যা সাড়ে ৭টার পর ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা।সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল শনিবার থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখে।
সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সাড়ে ৭টার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছায় তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
এর আগে আজ বেলা ১১টা থেকে শিশুমেলার সামনে তিন রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। ফলে সড়কটির সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন ওই রুটে চলাচলকারীরা।

আরও পড়ুন