নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ক্লাসে ফিরলো তিতুমীরের শিক্ষার্থীরা।

আমার দেশ ২৪
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা সাতদিন আন্দোলন করার পর অবশেষে ক্লাস ও পরীক্ষায় ফিরেছে কলেজটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের ক্লাসে আসতে দেখা যায়। এদিন সকাল পৌনে ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস চলেছে। তবে ক্লাসে উপস্থিতি কিছুটা কম। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে সাত কলেজের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা।
শিক্ষার্থীরা বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে তারা ক্লাসে ফিরেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা যদি দৃশ্যমান অগ্রগতি না দেখেন, তা হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্যতম নূর মোহাম্মদ। মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আপাতত সাতদিন কর্মসূচি স্থগিত থাকবে। এ সময়ে ক্লাস-পরীক্ষা সবই চলবে। সরকারের পদক্ষেপ কতটা দৃশ্যমান হবে, তা বিবেচনা করে পরবর্তীতে কর্মসূচি দেওয়া হবে।’
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোহান হোসেন বলেন, ‘আশা করি সরকার আমাদের দাবি নিয়ে আর টালবাহানা করবে না। আমরা পড়াশোনার পরিবেশটা চাই, ঝামেলা চাচ্ছি না।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন। আশা করছি, আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর সৃষ্টি হবে না।

আরও পড়ুন