নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

শেখ হাসিনার বক্তব্যে দিল্লির পদক্ষেপে নজর রাখছে।

 নিউজ ডেক্স।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশটিতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে সেটি আমরা জানতাম। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে চেষ্টা করবে সরকার।
তৌহিদ হোসেন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্রও দেয়া হয়।
এপ্রিলের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবে জানিয়ে তিনি বলেন, আলাদা দেশ হিসেবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভাল করে সর্বোচ্চ সুবিধা নিতে চায় ঢাকা।
এ সময় ভারতীয় কোম্পানি আদানির সাথে করা চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন