নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ডেভিল হান্টে কাদের গ্রেপ্তার করা হবে জানালেন উপদেষ্টা।

 রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে ‘অপারেশন ডেভিল হান্টে’ তাদেরই গ্রেপ্তার করা হবে। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সম্প্রতি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
যতদিন পর্যন্ত দেশ থেকে ডেভিল শেষ না হবে, ততদিন এই অপারেশন চলবে বলেও জানান উপদেষ্টা।
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে।
এদিকে, সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই ঘটনা তিনি জানেন না। তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন