নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

কামাল মজুমদার-আগরওয়ালাসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার।

নিউজ ডেস্কঃ
 বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পৃথক চার থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বুধবার তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতারকৃত অপর আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ও মাইনুদ্দিন।

এর মধ্যে বাড্ডা থানার মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মামলায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশান থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসান ও মাইনুদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন