নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম।

নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে গড়ে প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এ দলের হাল ধরতে চলমান ২৪ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ । তবে সদস্য সচিব কে হবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অথবা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।
সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এছাড়া ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের কিছু নেতাও এই দলে যুক্ত হবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন দলের আত্মপ্রকাশের পূর্বেই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।’
তারা আরও জানান, ‘আহবায়ক কমিটির মাধ্যমে নতুন দলের যাত্রা শুরু হবে। সারজিস, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, সামান্তা শারমিন, আলী আহসান জুনায়েদসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হবে।’
উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আরও পড়ুন