নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অযোগ্যরা শাসন করবে এমন বাংলাদেশ চাই না: হাসনাত।

নিউজ ডোস্কঃ
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদের জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি রাহাজানি, হানাহানি, গুম এবং হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলের বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহফিলে হাজার হাজার মুসল্লির সমাগম হয়।
ধামতী দরবার শরীফের পীর মাও. বাহাউদ্দীন আহমাদের সভাপতিত্বে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, রাষ্ট্র, প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক না হই।
আমি ইসলাম নিয়ে বেশি কিছু জানি না, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বেশি জানেন। তবে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলব, আপনারা ঘুষ থেকে দূরে থাকুন, কাউকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তদবির কোনো ভালো জিনিস না। আপনার যদি মনে হয় আপনার পরিচিত একজন ক্ষমতাধর রয়েছেন তার থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন এটাও এক ধরনের অপরাধ।
এই ঘুষ ও সুদ এগুলো থেকে আপনারা দূরে থাকুন। মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে (ভোটের দিন) ২ হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা পাঁচ বছর, দশ বছর নেতাকে গালাগাল করতে পারব কিন্তু আপনার হাতে যে এক দিনের ক্ষমতা ছিল ওই এক দিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে ওই পাঁচ বছরের অপশাসনের দায়ভার আপনাকেই নিতে হবে। নেতাকে দোষ দেওয়ার আগে নিজের কাছে আগে দায়বদ্ধ হবেন।
আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনোই বিক্রি হবেন না। অত্যাচারী শাসক, সুদ ও ঘুষের কাছে কখনোই মাথা নত করবেন না। মাহফিলে আরো বক্তব্য রাখেন মাও. আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।

আরও পড়ুন