নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

অনন্য নজির স্থাপন করেছেন দেশে ২ সেনাপ্রধান।

নিউজ ডেস্ক:
সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছেন। রচনা করেছেন নতুন ইতিহাস। এরা হলেন জেনারেল নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকার-উজ জামান।
’৯০ এর আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনাশাসন চেয়েছিলেন। কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান। এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন ওয়াকার-উজ-জামান। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি। এটা ছিল এক অভাবনীয় সিদ্ধান্ত।
একদিকে আত্মীয়তা। অন্যদিকে দেশ। কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকার! সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। এখন ছয় মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার। বাংলাদেশ সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়। তাই আমরা জনগণের পাশেই থাকবো। এটাই আমাদের প্রতিশ্রুতি।

আরও পড়ুন