নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এক মাসের বেশি ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

রোজার এক মাস ও ঈদুল ফিতরের ছুটি–সব মিলিয়ে এক মাসের বেশি সময় নীরব হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের চৌহদ্দি। আগামী বৃহস্পতিবার ক্লাস হওয়ার পর সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হবে মঙ্গলবার ক্লাসের পর। ছুটি শেষে ৭ এপ্রিল প্রাথমিক ও ৯ এপ্রিল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হওয়ার কথা আছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গতকাল সোমবার রাতে বলেন, ছুটির তালিকা ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ক্লাসের পর রমজান উপলক্ষে স্কুল ছুটি হচ্ছে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা জারি করা হবে কি না তা মঙ্গলবার অফিসে গিয়ে বলতে পারব।

খবর বিডিনিউজের। রাজধানীর মগবাজার এলাকার বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেছেন, রোজার ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, এমনটাই রয়েছে ছুটির তালিকায়। বৃহস্পতিবার ক্লাসের পরই মূলত ছুটি শুরু হবে।

ছুটির বিষয়টি মঙ্গল বা বুধবার শিক্ষার্থীদের জানিয়ে দেব। এদিকে সোমবার ক্লাস হয়ে বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলোও, খুলবে আগামী ৮ এপ্রিল। বৃহস্পতিবার ক্লাসের পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, খুলবে ৬ এপ্রিল। আর একইদিন ক্লাস শেষে সরকারি–বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হচ্ছে, ফের ক্লাস শুরু হবে আগামী ৬ এপ্রিল।

বছরের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি–বেসরকারি কলেজগুলোতে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব–ই–কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকবে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত, যা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ২৫ দিন।

সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে একই উপলক্ষে ছুটি থাকবে ২ মার্চ থেকে ৮ এপ্রিল, যা সাপ্তাহিক ছুটি ছাড়া ২৮ দিন।মাদ্রাসাগুলোতে পবিত্র রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব–ই–কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ছুটি চলবে ২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

 

আরও পড়ুন