নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে : বিদায়ী শিক্ষা উপদেষ্ট।

আমারদেশ

বুধবার ০৫ মার্চ ২০২৫

১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এ কথা জানান বিদায়ী উপদেষ্টা।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, অত‍্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ‍্যালয়, স্কুল-কলেজে অস্থির অবস্থা ছিলো। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে।

বিদায়ী এ উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিলো কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই-তিন বছর স্থির থাকা ভালো। এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।

সভায় শিক্ষকদের জন্যও সুখবর দেন ড. ওয়াহিদউদ্দিন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে কিছু বাড়াতে পারবো, এখনও আমি ঘোষণা দিচ্ছি না, কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।

শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিলও তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে, পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ১-২ বাজেটে হবে না, ভবিষ্যতে ৩-৪ বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে।

 

আরও পড়ুন