নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জাতীয় পর্যায়ে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা।

নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

জাতীয় পর্যায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি।আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, পপসম্রাট আজম খান, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ, শহিদ আবরার ফাহাদ ও বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম।বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাই প্রয়াত। অর্থাৎ, তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

এর আগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন শহিদ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। তখন তিনি জানিয়েছিলেন, পুরস্কারপ্রাপ্ত বাকিদের নামেও চমক থাকবে।

আরও পড়ুন