নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি সানাউল্লাহ।

নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন।  এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে।  আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে।  পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে আলোচনার জন্য ডাকা হবে।
তিনি বলেন, প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে প্রক্সি ভোট পদ্ধতির সুপারিশ করা হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।
গতকাল, সোমবার নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
নির্বাচন কমিশন জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

 

আরও পড়ুন